ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

এবার এজেন্ট বের করে দিলে সরকার পতনের আন্দোলন: সালাহউদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক:

১৭ তারিখ কেন্দ্রে কেন্দ্রে আমি নিজে থাকবো। আমাদের কোনো পোলিং এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে আমরা জনগণকে নিয়ে ডেমরা-যাত্রাবাড়ীর সব রাস্তা অবরোধ করে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবো।

বুধবার (১৪ অক্টোবর) নির্বাচনী পথসভা ও মিছিলে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ এনে ঢাকা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ একথা বলেন।

আওয়ামী লীগ প্রার্থীর উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, মনিরুল ইসলাম মনু আপনি সন্ত্রাসী বাহিনীর নেতা। আমি স্পষ্টভাবে বলতে চাই আমরা নির্বাচনের শেষ সময় পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মাঠে থাকবো।

মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন নেতাকর্মীদের ধন্যবাদ দিয়ে বলেন, আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগ দৌড়ের উপর থাকবে। তাদের আর ছাড় দেওয়া হবে না।

এর আগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গেটে পূর্বঘোষিত পথসভা করে বিএনপি। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন নান্টু, যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র সহ সভাপতি সুমন ভুঁইয়া, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারীসহ সহস্রাধিক নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

এবার এজেন্ট বের করে দিলে সরকার পতনের আন্দোলন: সালাহউদ্দিন

আপডেট সময় ০৪:২৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২০