ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠক করে ইনসাফ বাস্তবায়ন করতে চায় জামায়াত: রেজাউল করিম ‘নির্বাচিত হলে এমপিদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রতিবছর দিতে হবে’:শফিকুর রহমান

রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হার্ট অ্যাটাক করেছেন। তাকে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকালে তাকে দেখতে হাপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার খোঁজখবর নেন।

এ সময় রিজভীর সহধর্মিনী আঞ্জুমান আরা বেগমের সাঙ্গেও মহাসচিব কথা বলেন।

এ সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, মীর সরফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, শামীমুর রহমান শামীম, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ওয়ারেশ আালী মামুন, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। আমরা আশাবাদী তিনি সুস্থ হয়ে উঠবেন। অসুস্থ সিনিয়র যুগ্ম মহাসচিবের অবস্থা মহাসচিব টেলিফোনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব)-এর সাবেক মহাসচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা, এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘উনার হার্ট অ্যাটাক করেছে। এখন তার অবস্থা ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। নিবিড় অবজারভেশনে রাখা হয়েছে তাকে। বিকালে তার চিকিতসার সর্বশেষ অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ড বৈঠকে বসবে।

এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে একটি প্রোগ্রাম শেষে তিনি অসুস্থতা বোধ করেন।

পরে তাকে জাতীয় প্রেসক্লাবের ভেতরে নিয়ে যাওয়া হয়। বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে তিনি সেখানে ডাক্তার ডা. আ প ম সোহরাবুজ্জামানের অধীনে সিসিইউতে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রিজভীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:৩৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০