ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধোনির ৫ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি, ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

আকাশ স্পোর্টস ডেস্ক: 

মহেন্দ্র সিং ধোনির ৫ বছরের শিশু কন্যা জিভাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গুজরাটের মুন্দ্রা থেকে ১৬ বছরের এক কিশোরেকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

কুচ পশ্চিমের পুলিশ সুপারিনটেনডেন্ট সৌরভ সিং রিপোর্টারদের বলেন, ‘অল্প কয়েকদিন আগে ধোনির স্ত্রী স্বাক্ষী ধোনির ইন্সটাগ্রাম পোস্টে জঘন্য মন্তব্যের তদন্ত করার জন্য নাম্না কাপ্যা গ্রামের ১২ জন ছাত্রকে আটক করা হয়। ’

প্রশ্ন করার সময় ১৬ বছরের সেই কিশোর ইন্সটাগ্রামে হুমকিমূলক মেসেজ দেওয়ার কথা স্বীকার করে। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের পরে এই হুমকি দেওয়া হয়েছিল।

সিং আরও জানান, হুমকিমূলক পোস্ট দেওয়ার জন্য সেই কিশোর নিশ্চিত কিনা তা জানার জন্য কুচ পশ্চিমের পুলিশকে তথ্য দিয়েছিল রাঁচি পুলিশ। তিনি বলেন, ‘আমাদের দেওয়া রাঁচি পুলিশের তথ্যের ভিত্তিতে তাকে প্রশ্ন করার জন্য কুচ জেলার মুন্দ্রা থেকে তাকে আমরা আটক করেছি। ’

মেসেজটি যে দিয়েছিল সে এবং এই বালক একই বলে নিশ্চিত করেন তিনি। সেই কিশোরকে কাস্টডিতে নেওয়ার জন্য রাঁচি পুলিশ আসবেন বলেও জানান এসপি।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হারের ধোনির ব্যর্থতাকে দায়ী করে ইনস্টাগ্রাম, টুইটারে এবং ফেসবুক পোস্টে তার মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগের এসব মাধ্যমে চেন্নাই অধিনায়ক ও তার স্ত্রী সাক্ষীর একাধিক পোস্টে কুরুচিকর মন্তব্য করা হয়। যা দেখে হতবাক হয়ে যায় অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ধোনির ৫ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি, ১৬ বছরের কিশোর গ্রেপ্তার

আপডেট সময় ০৮:১৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০