ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

বিএনপি সব কিছুতে ব্যর্থ হয়ে নির্যাতনবিরোধী আন্দোলনে ভর করেছে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে, তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।

তিনি রোববার সকালে বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

তিনি বলেন, বিএনপি ১১ বছর ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। তাদের নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন।

ওবায়দুল কাদের বলেন, জণগণের সম্পৃক্ততা যদি কোনো আন্দোলনে না থাকে তা হলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে শান্তিপূর্ণ পরিস্থিতি বিনষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

বিআরটিসি সদর দফতরে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এহছানে এলাহি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

বিএনপি সব কিছুতে ব্যর্থ হয়ে নির্যাতনবিরোধী আন্দোলনে ভর করেছে: কাদের

আপডেট সময় ০৭:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০