ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এসি রুমে বসে বিএনপি নেতারা পুলিশের গতিবিধির খবর নেন’

আকাশ জাতীয় ডেস্ক: 

গত ১১ বছর ধরে ধারাবাহিকভাবে বিএনপি আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘কোনো আন্দোলনে যদি জনগণের সম্পৃক্ততা না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’

বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

রবিবার সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বারবার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের ওপর ভর করেছে।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

এ সময় নারী নির্যাতনসহ যেকোনো অপরাধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

প্রমত্তা পদ্মার বুকে আজ ৩২তম স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। অনুষ্ঠানে সে বিষয়টি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘আজ সকালে পদ্মা সেতুর ৩২তম স্প্যান বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮ শ মিটার দৃশ্যমান হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘এসি রুমে বসে বিএনপি নেতারা পুলিশের গতিবিধির খবর নেন’

আপডেট সময় ০৩:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০