ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

আকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন উপনির্বাচনে ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীরকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণার একদিন পর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাড়া বাড়িতে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা ডিম ও ইট ছুঁড়ে মেরেছে।

আজ শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় মির্জা ফখরুলের বাসার সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভের পাশাপাশি ডিম ও ইটপাটকেল ছুঁড়ে মারে। এসময় মির্জা ফখরুল তার বাসায় অবস্থান করছিলেন। এ ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছেন মহাসচিবসহ বিএনপি হাইকমান্ড।

এদিকে, এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতে বিবৃতি দেয় দলটির স্থায়ী কমিটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘আজ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসভবনে কতিপয় উচ্ছৃঙ্খল বহিরাগত ব্যক্তি ইটপাটকেল নিক্ষেপ করে বাসার ক্ষতিসাধন করে। আজ সন্ধ্যায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভা এই ঘটনার পেছনে সরকারি মদদ রয়েছে বলে মনে করে।’

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

আপডেট সময় ০৯:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০