ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণ নিয়ে ফখরুলের বক্তব্য হাস্যকর: হাছান মাহমুদ

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা তো দলগতভাবে ধর্ষণ-নারী নির্যাতন করেছে।

তিনি বলেন, নৌকায় ভোট দেয়ার অপরাধে ৮ বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা, ৬০ বছরের নারী- কেউ রক্ষা পায়নি বিএনপির লেলিয়ে দেয়া বাহিনীর হাত থেকে। এনিয়ে যখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কথা বলেন, তখন তা হাস্যকর হয়ে দাঁড়ায়। বর্তমান সরকার অতীতে ঘটে যাওয়া নারী নির্যাতন ও ধর্ষণের বিচার যেমন করছে বর্তমানে সংঘটিত এ ধরনের অপরাধের বিচারও সরকার করবে।

চট্টগ্রাম সার্কিট হাউসে শনিবার সকালে বাংলাদেশ বেতার আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২০-২১ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ও চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক এসএম আবুল হোসেন।

ড. হাছান মাহমুদ আরও বলেন, ২০০৯ সালে আমরা সরকার গঠনের ৩ মাস পর থেকে উনারা (বিএনপি) আমাদের কখনও সময় দিতে চাননি। কিন্তু বাস্তবতা হচ্ছে, জনগণ আমাদের সময় দিয়েছে এবং প্রায় পৌনে ১২ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা টানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কি দিলেন না, সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কিনা সেটিই হচ্ছে মুখ্য বিষয়।

সভায় ড. হাছান মাহমুদ বলেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মী আইন এবং সম্প্রচার আইন হলে গণমাধ্যমকর্মীদের বেতন কাঠামো থেকে শুরু করে সবকিছু সুরক্ষিত হবে। তবে আইন পাস করা কোনো মন্ত্রণালয়ের একক বিষয় নয়। এর সঙ্গে মন্ত্রিসভা, আইন মন্ত্রণালয়, সংসদ, সংসদীয় কমিটি যুক্ত। যেহেতু তথ্য মন্ত্রণালয়ের একক দায়িত্বে এটি করা সম্ভব নয়, সুতরাং এটি নিয়ে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়াও সম্ভব নয়। তবে এটি শিগগিরই করার চেষ্টা করছি।

তথ্যমন্ত্রী বলেন, আজকে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো যে আগে ঘটেনি তা নয়। কিন্তু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকতা ছিল না বিধায় সেগুলো মানুষ জানতে পারত না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিন্তু এখন কোনো ঘটনাই ঢাকা থাকে না। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিক।

মহান স্বাধীনতা যুদ্ধে বেতারের ভূমিকার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বাধীন বাংলা বেতারের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণ নিয়ে ফখরুলের বক্তব্য হাস্যকর: হাছান মাহমুদ

আপডেট সময় ০৯:৪৩:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০