ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো জানুয়ারিতে জাতীয়তাবাদের কথা বলে একটি দল বিদেশি নাগরিকদের প্রার্থী করছে: আসিফ মাহমুদ দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক: প্রধান উপদেষ্টা

ধর্ষক, আর পাকিস্তানি হানাদারদের মধ্যে পার্থক্য নেই: নজরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে দেশ লাখ লাখ মানুষের রক্তে স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য মা-বোনদের ইজ্জত দিতে হয়েছে।

আজকেও যখন স্বাধীন দেশে মা-বোনের ইজ্জত লুণ্ঠিত হয়, তখন আমরা কাকে দোষ দেবো? যারা এখন এগুলো করছে তারা আর তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর মধ্যে কি তফাৎ আছে?

শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দীন জেহাদের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘শহীদ জেহাদ স্মৃতি পরিষদ’ আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, তারা স্বাধীনতার চেতনার কথা বলেন। স্বাধীনতার কোন চেতনা দেশে এমন পরিস্থিতি সৃষ্টির সুযোগ করে দেয়? আপনারা যে যেখানেই যান খোঁজ নিয়ে দেখবেন সেখানে ছাত্রলীগ আছে। এটা খুব দুর্ভাগ্যজনক। এমন বাংলাদেশের জন্য আমরা লড়াই করি নাই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম।

তিনি বলেন, আমরা একটা মানবিক বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। একটা সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য লড়াই করেছিলাম। যেখানে মানুষের অধিকার থাকবে, মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে জীবনযাপনের সুযোগ পাবে। আজকে সেটাকে সংকুচিত, রুদ্ধ করে ফেলা হয়েছে। এ কারাগার থেকে মুক্তি পেতে হবে। সেই মুক্তির লড়াইয়ে শহীদ জেহাদের স্মৃতি আমাদের পথ দেখাবে। তখন যারা সেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আশা করবো তারা আর একবার লড়াই করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আর একবার লড়াই করবো এবং দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করবো।

শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ১৯৯০ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব, আসাদুজ্জামান রিপন, খন্দকার লুৎফর রহমান, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, আসাদুজ্জামান আসাদ, নাজিম উদ্দিন আলম, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

ধর্ষক, আর পাকিস্তানি হানাদারদের মধ্যে পার্থক্য নেই: নজরুল

আপডেট সময় ০৬:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০