ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয়ের মত দাঁড়িয়েছিলেন: রিজভী নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস সংযোগের প্রতিশ্রুতি আমিনুল হকের জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ বেহেশতের লোভ দেখিয়ে একটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে: মেজর হাফিজ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন: স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের গণভোটের আয়োজন দেশদ্রোহিতা: জি এম কাদের বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ হাদি হত্যার দায় স্বীকার, জবানবন্দি রুবেলের পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি: জামায়াত নেত্রী

ফখরুলের বাসায় ডিম ছুড়লেন কফিল সমর্থকরা

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উত্তরার বাসার সামনে বিক্ষোভ করে তার বাসায় ডিম ছুড়েছেন ঢাকা-১৮ আসনে মনোননয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিনের সমর্থকরা।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ করেন তারা।

একটি ভিডিওতে দেখা যায়, মির্জা ফখরুলের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী সমবেত হয়ে বিএনপির মনোনয়ন পাওয়া জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। এ সময় কফিল উদ্দিনকে কেন মনোনয়ন দেওয়া হলো না সেই বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তার সমর্থকরা।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে যুবদলের ঢাকা মহানগর সভাপতি এসএম জাহাঙ্গীরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। শুক্রবার বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাহাঙ্গীরের নাম ঘোষণা করেন।

গত ১২ সেপ্টেম্বর ওই আসনে ৯ প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার দিনে এসএম জাহাঙ্গীর ও এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সেদিন দুই পক্ষের ১৭ জন নেতাকর্মী আহত হন।

মির্জা ফখরুলের বাসায় ডিম ছুড়ে মারার বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান আকাশ নিউজকে বলেন, এ ঘটনায় মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে এ ধরনের ঘটনা ঘটানো অনাকাঙ্ক্ষিত।

এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছেন, কারা ডিম-পাথর ছুড়েছেন। আমি আমার ফ্যাক্টরিতে গিয়েছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমার কিছু জানা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করবে বিএনপি: ইশরাক হোসেন

ফখরুলের বাসায় ডিম ছুড়লেন কফিল সমর্থকরা

আপডেট সময় ০৬:০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০