ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগের প্রার্থীকে ‘মুর্খ’ বললেন সালাউদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনিরুল ইসলাম মনুকে ‘মুর্খ’ আখ্যা দিয়ে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘কোথা থেকে এক মুর্খকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে যে সে প্রতিপক্ষ সম্পর্কে কোনো ধারণাই রাখে না।’

বৃহস্পতিবার বিকালে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগের প্রার্থী কতটা অজ্ঞ যে তিনি সে আমাকে বহিরাগত বলেন। সে বলে আমি নাকি এ এলাকার না। আমি যদি এ এলাকার না হই, তবে কিভাবে এ এলাকার এত উন্নয়ন করলাম।

তিনি বলেন, আমি এই এলাকার এ মাটির সন্তান। আওয়ামী লীগের প্রার্থী এ এলাকার সন্তান না। সে এখনও এ এলাকাতেও বসবাস করে না, গেণ্ডারিয়া থাকে। তার প্রধান নির্বাচনী অফিস মীর হাজিরবাগ; সেটাও এ এলাকাতে না। আর আমার নির্বাচনী অফিস এ এলাকায় এবং আমার নিজের বাড়িতে। অথচ আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস অন্যের ঠিকানায়।

এসময় তিনি আরো বলেন, আমি এ এলাকার যে উন্নয়ন করেছি আগামী ১৭ অক্টোবর সুষ্ঠু নির্বাচন হলে এ এলাকায় ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

এর আগে বিকাল সাড়ে তিনটায় শনির আখরা এলাকার চব্বিশ ফিট থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে জিয়া স্বরণী, গ্যাস রোড, জনতাবাগ চৌরাস্তা মোড়, জনতাবাগ জোড়া খাম্বা রোড দিয়ে রায়েরবাগ বিশ্বরোডে উঠলে পুলিশি বাঁধায় প্রচারণা শেষ করতে বাধ্য হন বিএনপি প্রার্থী।

প্রচারণাকালে বিএনপির প্রার্থীর সাথে ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, শ্রমিকদলের সাধারন সম্পাদক মাহবুব আলম বাদল, যাত্রাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ সভাপতি আনোয়ার হোসেন সর্দার, সহ সম্পাদক মাসুম দেওয়ান, সাঈদ আহমেদ শাহিন, হাসান মোহাম্মদ জাহাঙ্গীর মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি হাফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক আরমান হোসেন, ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক তাজ মাহমুদ, যাত্রাবাড়ী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শান্ত ইসলাম জুম্মনসহ আরো অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগের প্রার্থীকে ‘মুর্খ’ বললেন সালাউদ্দিন

আপডেট সময় ০৮:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০