ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মানুষ করোনাভাইরাসের ভ্যাকসিন চায় না। মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়। শেখ হাসিনাকে বিদায় দেয়াই সেই ভ্যাকসিন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর রায় বলেন, মানুষ এখন মানসম্মান নিয়ে মরতে চায়। ধর্ষণ করোনার চেয়ে বিপজ্জনক হয়ে গেছে। তাই মানুষ ধর্ষণের ভ্যাকসিন চায়।

রক্ত ও জীবন দিয়ে গণতন্ত্রের অধিকার আদায় করতে হবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, দেশ স্বাধীন হয়েছে জীবন ও রক্ত দিয়ে। গণতন্ত্রকেও তা দিয়ে রক্ষা করতে হবে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী নির্যাতনের হার, ধর্ষণের হার যে বেড়ে গেছে তাতে উদ্বিগ্ন হয়ে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন। এটি একটি বিরল ঘটনা। এ বিবৃতিতে বাংলাদেশের মানুষের সম্মান মাটির সঙ্গে মিশে গেছে। এতে দেশের মানুষের সব ইজ্জত নষ্ট হয়ে গেছে। আজ এই সরকার শুধু নারী নির্যাতন-ধর্ষণ নয়, সমস্ত বাংলাদেশকে ধর্ষণ করছে। এ দায় তারা এড়াতে পারে না।

মির্জা ফখরুল বলেন, এই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। গায়ের জোরে বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় আছে। তাদের বিরুদ্ধে একটা কথা বললেও জেল হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানুষ ধর্ষণবিরোধী ভ্যাকসিন চায়: গয়েশ্বর

আপডেট সময় ০৭:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০