ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণ মামলার আইন সংশোধন করতে হবে: জি এম কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

তিনি বলেন, নারী ধর্ষণ মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইবুন্যাল গঠন করতে হবে। তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে। এজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাপা চেয়ারম্যান।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান আরও বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নিমূল করেছিলেন।

বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সঙ্গে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহবান জানান জাপা চেয়ারম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষণ মামলার আইন সংশোধন করতে হবে: জি এম কাদের

আপডেট সময় ১১:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০