ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব ভিওন গ্রুপের হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন কাভানি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফ্রি ট্রান্সফারে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ‍ইউনাইটেড। দুই বছরের গুঞ্জন শোনা গেলেও রেড ডেভিলরা ৩৩ বছর বয়সী উরুগুইয়ান তারকার সঙ্গে চুক্তি করেছে এক বছরের জন্য।

গত জু্নের শেষে পিএসজি ছাড়েন কাভানি। ক্লাব ক্যারিয়ারে ৫৫৬ ম্যাচে ৩৪১ গোল করেছেন তিনি। তার মধ্যে ফরাসি জায়ান্টদের জার্সিতে ৩০১ ম্যাচে করেন রেকর্ড ২০০ গোল। এছাড়া উরুগুয়ে জাতীয় দলের হয়ে ১১৬ ম্যাচে ৫০ গোল করেছেন কাভানি।

ইউনাইটেডের হয়ে কাভানির অভিষেক হতে পারে ২০ অক্টোবর, চ্যাম্পিয়নস লিগে তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে। এর আগে আন্তর্জাতিক বিরতির পর ওলে গানার সুলশারের শিষ্যরা ১৭ অক্টোবর ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের।

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মাত্র ৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১৬তম স্থানে আছে রেড ডেভিলরা। রোববার (০৪ অক্টোবর) ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে টটেনহামের হাতে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত হয় ইউনাইটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন কাভানি

আপডেট সময় ০৮:৩৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০