ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মারা গেলেন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

আকাশ স্পোর্টস ডেস্ক:

মারা গেলেন আফগানিস্তান জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার কয়েক দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক টুইট বার্তায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এতে বলা হয়, ‘এসিবি এবং ক্রিকেট পাগল আফগানরা আজ শোকাহত, জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দারুণ এক মানুষ নাজিব তারাকাই (২৯) গাড়ি দুর্ঘটনায় আমাদের শোক এবং হতাশায় ভাসিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ তার প্রতি ক্ষমাশীল হোক।’

গত শুক্রবার নিজ শহর পূর্ব নানগারারে গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন নাজিব। মুদি দোকান থেকে বাজার শেষে ঘরে ফেরার পথে একটি প্রাইভেটকারের সঙ্গে দুর্ঘটনার শিকার হোন এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এই ক্রিকেটারের চিকিৎসা ব্যবস্থা করেন। তাকে আইসিইউতে রাখা হয়। প্রয়োজনে দেশের বাইরে পাঠানোরও উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড।

তবে মৃত্যুর সঙ্গে তিনদিন পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন এই ক্রিকেটার।

নাজিব সর্বশেষ গত মাসে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা টুর্নামেন্টে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচে মিস আইনাক নাইটসের হয়ে ৩২ রান করেছিলেন নাজিব। জাতীয় দলের জার্সিতে এই ক্রিকেটার ১২টি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল নাজিবের।

জাতীয় দলের হয়ে সর্বশেষ ২০১৯ সালে সর্বশেষ মাঠে নেমেছিলেন নাজিব তারাকাই। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন আফগান ক্রিকেটার নাজিব তারাকাই

আপডেট সময় ১২:২৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০