ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলংকা

অাকাশ স্পোর্টস ডেস্ক:
চলতি মাসের শেষ দিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে শ্রীলংকা প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলবে বলে ঘোষণা দিয়েছে শ্রীলংকান ক্রিকেট বোর্ড। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যকার দুই টেস্ট সিরিজের একটি ম্যাচ হবে দিবা-রাত্রির।
লংকান বোর্ডের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন আবুধাবি, দুবাই এবং শারজাহতে শ্রীলংকা পাঁচটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
নিরাপত্তা বিষয়ে সবুজ সংকেত পেলে একটি টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে বলেও জানান ওই কর্মকর্তা।
পূর্ণাঙ্গ সূচি খুব শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে ওই কর্মকর্তা জানান সংযুক্ত আরব আমিরাতের মাটিতে একটি হবে শ্রীলংকার প্রথম দিবা-রাত্রির টেস্ট।
২০০৯ সালে শ্রীলংকা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট খেলুড়ে দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত থাকে। তবে হামলা হওয়া সত্ত্বেও আট বছর পর সেই শ্রীলংকাই গত মাসে দলের পাকিস্তান সফর অনুমোদন দেয়।
তিনটি টি-টেয়েন্টি ম্যাচই নিজ মাঠে আয়োজনের আশা করছে পাকিস্তান।
বাসস
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলংকা

আপডেট সময় ০৪:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭