ঢাকা ০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নানা আয়োজনে মাশরাফি ও তার ছেলের জন্মদিন উদযাপন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও তার ছেলে সাহেল মর্তুজার জন্মদিনে নড়াইলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে নড়াইল সদরের নাকশী আশ্রয়ণ প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের নেতা হাফিজ খান মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম পলাশ, দপ্তর সম্পাদক ফিরোজ শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, যুবলীগ নেতা মাসুদুল হাসান সাবু, খোকন সাহা, মহিদুর রহমান, জাহিদুল ইসলাম লিটনসহ অনেকে।

এদিকে, সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে মাশরাফি ও তার ছেলের জন্মদিন পালিত হয়।

প্রসঙ্গত, মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের আলাদাতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। এছাড়া ২০১৫ সালের ৫ অক্টোবর মাশরাফি-সুমি দম্পতির ঘর আলো করে জন্মগ্রহণ করে সাহেল মর্তুজা। আজ বাবা মাশরাফি ও তার ছেলে সাহেলের জন্মদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা আয়োজনে মাশরাফি ও তার ছেলের জন্মদিন উদযাপন

আপডেট সময় ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০