ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

দলে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

কোন অবস্থাতেই দলের ভেতরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় গৃহীত সিদ্ধান্তগুলো তুলে ধরতে শনিবার (০৩ অক্টোবর) বিকেলে নিজের সরকারি বাসভবন থেকে ব্রিফিং করেন তিনি।

শনিবার সকালে গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়েন, সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন। কোন অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না।

তিনি বলেন, কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে ‘মাই ম্যান কমিটি’ গঠন করা যাবে না। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখতে হবে বলে জানান ওবায়দুল কাদের।

তৃণমূলের সব কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠন করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হলে মাঠের লোকেরাই নেতা হবেন। আর সম্মেলন ছাড়া হলে লবিংয়ে বা তদবিরের লোক নেতা হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন, শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্য অর্জনে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

দলে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া চলবে না: কাদের

আপডেট সময় ১০:৫১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০