ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

রাই’র প্রেমে মজেছিলেন ধোনি!

অাকাশ বিনোদন ডেস্ক:

‘জুলি টু’ ছবির টিজার বের হতে না হতেই বলিউডে শোরগোল পড়ে গেছে। ট্রেলারের আবেদনকারীও আবার প্রাক্তন সিবিএফসি প্রধান ‘সংস্কারি’ পহেলাজ নিহালানি।

বলিউডে এখন খবরের শিরোনামেই রয়েছেন ‘জুলি টু’-এর নায়িকা রাই লক্ষ্মী। সাড়া ফেলেছে দাক্ষিণী সুন্দরীর লাস্যময়ী রূপও।

কিন্তু জানেন কি, এই রূপেই একদিন মন মজেছিল সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির? হ্যাঁ, ঠিকই শুনেছেন। দেশের সবচেয়ে সফল অধিনায়কের সঙ্গে একসময় রীতিমতো ‘অ্যাফেয়ার’ ছিল এই রাই লক্ষ্মীর।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে নিজের এই প্রেমের কথা স্বীকারও করেছিলেন রাই লক্ষ্মী। নায়িকা জানান, দক্ষিণের একটি ক্রিকেট টিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি। সেই দলেরই অংশ ছিলেন মাহি। দু’জনে বেশ কিছুদিন ডেট করেছিলেন। কিন্তু কেউই কমিটেড ছিলেন না। মাত্র বছরখানেকের সম্পর্ক।

তবে কেউ কাউকে বিয়ে করার কথা কল্পনাও করেননি। কেবল একসঙ্গে খানিকটা সময় কাটিয়েছিলেন। ধোনির সঙ্গে নিজের এই সম্পর্ককে একটি ভুল বলেই ব্যাখ্যা করেছিলেন রাই লক্ষ্মী। এটি তাঁর জীবনের একটি বড় দাগ বলেই মনে করেন অভিনেত্রী।

‘এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মুক্তির সময় নাকি বেশ চিন্তায় ছিলেন নায়িকা। কীভাবে তাঁকে দেখানো হবে তা নিয়ে ভাবিত ছিলেন। তবে তেমন কোনও বিষয় না ওঠায় স্বস্তি পান লক্ষ্মী।

এখন অবশ্য অতীতের সে স্মৃতি থেকে নাকি বেরিয়ে এসেছেন অভিনেত্রী। ইতোমধ্যেই দক্ষিণে ৪৯টি সিনেমায় অভিনয় করে ফেলেছেন। ৫০তম সিনেমা হতে চলেছে ‘জুলি টু’। এর মাধ্যমেই বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রাই।

ছবির ট্রেলারেই বোল্ড অবতারে ধরা দিয়েছেন নায়িকা। যাকে অ্যাডাল্ট ফ্যামিলি ড্রামা আখ্যা দিয়ে আবার নিবেদন করেছেন সংস্কারি পহেলাজ। এদিকে মাহিও নিজের সংসারে সুখেই রয়েছেন। ক্যাপ্টেন্সি ছাড়ার পর জমিয়ে ক্রিকেট খেলছেন, আর অবসর সময় কাটাচ্ছেন স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

রাই’র প্রেমে মজেছিলেন ধোনি!

আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭