ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকার দুই পায়ে ভর করে দাঁড়িয়ে আছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক: 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার দুই পায়ের উপর ভর করে দাঁড়িয়ে আছে। একটি হলো যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসী, আরেকটি হচ্ছে তাদের সাজানো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে নিয়ে গণমাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যাচার ও কুৎসা রটনার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি আয়োজিত হয়।

রিজভী বলেন, সংস্কৃতিজীবীরা নাটক লিখে এই ধরনের প্রচারণা করছেন, কেননা এর পিছনে আছে টাকার লোভ।

তিনি বলেন, এই সরকার ডিক্টেটর নয়, নাৎসিবাদের পর্যায়ে চলে গেছে। ডিক্টেটরের বিরুদ্ধে আন্দোলন করে তাকে পরাজিত করা যায়। কিন্তু নাৎসিবাদকে পরাজিত করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো যুদ্ধের প্রয়োজন হয়। তাই জনগণকে একত্রিত হয়ে আন্দোলন করতে হবে।

সাংস্কৃতিক সংগ্রামের তাৎপর্যের কথা উল্লেখ করে রিজভী বলেন, সাংস্কৃতিক সংগ্রাম কিন্তু রাজনৈতিক সংগ্রামের থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক সংগ্রামে যদি ওই সাংস্কৃতিক পরজীবীদের আমরা প্রতিহত করতে না পারি তাহলে সার্বভৌমত্ব থাকবে না, স্বাধীনতা থাকবে না।

মানববন্ধন কর্মসূচিতে জাসাসের নেতৃবৃন্দসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকার দুই পায়ে ভর করে দাঁড়িয়ে আছে: রিজভী

আপডেট সময় ০৬:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০