ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

‘ডুব’ এগোল এক সপ্তাহ

অাকাশ বিনোদন ডেস্ক:

গত আগস্ট মাসে সেন্সর ছাড়পত্র পাওয়ার দিনই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল, আগামী ৩ নভেম্বর বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে ডুব মুক্তি পাবে। কিন্তু হঠাৎ করেই ছবির সেই মুক্তির দিন-তারিখ পরিবর্তন হয়ে গেল। নভেম্বর নয়, এখন ২৭ অক্টোবর মুক্তি পাবে ডুব। মুক্তির এই নতুন দিন সম্পর্কে  জানালেন ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার প্রধান আবদুল আজিজ।

এই প্রযোজক বলেন, নতুন তারিখেই একযোগে বাংলাদেশ, ভারত, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে ডুব মুক্তি পাবে।

হঠাৎ করেই মুক্তির সময় এগিয়ে আনার কারণ কী? আবদুল আজিজ বলেন, মুক্তির দু-এক দিন আগে বাংলাদেশে ছবির প্রিমিয়ার শো হওয়ার কথা আছে। ছবির অভিনেতা ও সহ-প্রযোজক ইরফান খান প্রিমিয়ারে অংশ নিতে এখানে আসবেন। তাঁর আসার শিডিউলের সঙ্গে সময়টা মিলিয়েই ছবি মুক্তির নতুন দিন চূড়ান্ত করা হয়েছে।

এদিকে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব ছবিটি এরই মধ্যে রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান প্রতিযোগিতা বিভাগে প্রশংসিত হয়েছে।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ডুব প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ ও ইরফান খানের আইকে কোম্পানি।

ডুব-এ অভিনয় করেছেন বাংলাদেশ থেকে নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী, নাদের খান এবং ভারত থেকে ইরফান খান, পার্নো মিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

‘ডুব’ এগোল এক সপ্তাহ

আপডেট সময় ১২:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭