ঢাকা ১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মারা হোক, দাবি কঙ্গনার

আকাশ বিনোদন ডেস্ক : 

মা আর ভাইয়ের সঙ্গে মাঠে ফসল কাটতে গিয়েছিলেন ২০ বছরের তরুণী। তবে আর বাড়ি ফেরা হয়নি তার। দুই সপ্তাহের লড়াইয়ের শেষে দিল্লির হাসপাতালে প্রাণ হারিয়েছেন উত্তরপ্রদেশের হাথরাসের গণধর্ষিতা।

এই ঘটনায় ভারতজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ থেকে তারকা, প্রত্যেকেই ঘটনার তীব্র নিন্দা করেছেন। অপরাধীদের প্রকাশ্যে গুলি করে মারা হোক- টুইটারে এমন দাবি জানিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

১৪ সেপ্টেম্বর গণধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযোগে বলা হয়েছে, চার-পাঁচ জন উচ্চবর্ণের ব্যক্তি তাকে লাগাতার ধর্ষণ করে।

এসময় ওই দলিতকন্যার জিভ কেটে নেয়া হয়। অত্যাচারের চোটে তার শিড়দাঁড়ার হাড় ভেঙে যায়। তারপরও রেহাই মেলেনি।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। পরে পরিস্থিতির অবনতি হলে দিল্লির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। টানা দুই সপ্তাহ লড়াইয়ের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

যুবতীর মৃত্যুর খবর পেতেই টুইটারে গর্জে ওঠেন কঙ্গনা। তার আত্মার শান্তি কামনা করে লেখেন, ‘এই ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মারা হোক। প্রতিবছর বাড়তে থাকা গণধর্ষণের ঘটনার কোনো সমাধান কি আছে? আজ দেশের খুবই দুঃখের আর লজ্জার দিন। নিজেদের মেয়েদের রক্ষা করতে পারি না এটাই সবচেয়ে বেশি লজ্জার।’

এই ঘটনায় বিচার দাবি করেছেন অভিনেত্রী রিচা চাড্ডাও। নির্যাতিতার বিচারের দাবি জানিয়ে লিখেছেন, ‘যদি এই নৃশংস ধর্ষণ আর নির্যাতনের থেকেও বেশি দলিত শব্দের গুরুত্ব বেশি হয়ে থাকে, তাহলে কোথাও না কোথাও গলদ আছে তাই না? আমাদের ঐক্যবদ্ধভাবে এমন সমাজ গড়ে তুলতে হবে যেখানে জাতি-বর্ণের কোনো স্থান থাকবে না আর মেয়েরা মাথা উঁচু করে বাঁচতে পারবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধর্ষকদের প্রকাশ্যে গুলি করে মারা হোক, দাবি কঙ্গনার

আপডেট সময় ১১:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০