ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

আমায় ঝুলন্ত অবস্থায় পেলে বুঝবেন আত্মহত‍্যা করিনি : পায়েল

আকাশ বিনোদন ডেস্ক :

অনুরাগ কাশ‍্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনার পর অভিনেত্রী পায়েল ঘোষ বললেন, যদি কোনোদিন তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তবে বুঝতে হবে তিনি আত্মহত‍্যা করেননি। অর্থাৎ পরোক্ষভাবে খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন পায়েল।

আজ নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন পায়েল লেখেন, ‘একটি বড় পোর্টালে আমি অনুরাগ কাশ‍্যপেরঘটনাটি সম্পর্কে সাক্ষাৎকার দিয়েছিলাম। এরপরেই আমি জানতে পারি ওই সাক্ষাৎকারের জন‍্য ওরা অনুরাগের থেকেই অনুমতি চেয়েছে। ভারতবাসী, যদি আমাকে কোনোদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, বুঝবেন আমি আত্মহত‍্যা করিনি। ওদের কাছে অবসাদ ও চিকিৎসার তত্ত্ব তৈরিই রয়েছে।’

উল্লেখ‍্য, অনুরাগ কাশ‍্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন পায়েল ঘোষ। মঙ্গলবার নিজের আইনজীবীর সঙ্গে থানায় গিয়ে পরিচালকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ করেন তিনি। অভিনেত্রীর আইনজীবী নীতিন সতপুতে জানান, ২০১৪ তে পায়েলকে যৌন হেনস্থা করা হয় এবং নিজের বাড়িতে তার সঙ্গে দুর্ব‍্যবহার করেন পরিচালক।

তিনি আরও জানান, পায়েল তখনি অভিযোগ দায়ের করতেন। কিন্তু তাকে হুমকি দেওয়া হয়েছিল, অভিযোগ দায়ের করলে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। অভিনেত্রীর আইনজীবী আগেই জানিয়েছিলেন, অনুরাগ কাশ‍্যপের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পায়েলের আইনজীবী জানান, অনুরাগের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৫৪, ৩৪১ ও ৩৪২ ধারায় মামলা করা হয়েছে। তবে পায়েলের অভিযোগের কড়া প্রতিবাদ জানিয়েছেন পরিচালক। এসবই মিথ‍্যা এবং তার মুখ বন্ধ করার জন‍্য করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এর আগে গত ২ আগস্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রসঙ্গে কঙ্গনা রানাউত টুইট করে জানিয়েছিলেন, তার বাড়িতে যদি কখনও তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তাহলে যেন সেটিকে আত্মহত্যা বলে ধরে নেওয়া না হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

আমায় ঝুলন্ত অবস্থায় পেলে বুঝবেন আত্মহত‍্যা করিনি : পায়েল

আপডেট সময় ১০:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০