ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের

হৃদরোগে অজি কিংবদন্তি ডিন জোন্সের মৃত্যু

আকাশ স্পোর্টস ডেস্ক:  

হৃদরোগে আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি এবং আধুনিক ওয়ানডে ক্রিকেটের অন্যতম রূপকার ডিন জোন্স মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

বৃহস্পতিবার বিকেলে ভারতের মুম্বাইয়ে মারা যান তিনি। এরপরই শোকের ছায়া নেমেছে ক্রিকেট দুনিয়ায়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে বীরেন্দ্র শেবাগসহ অনেকেই টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন জোন্সকে।

স্টার স্পোর্টস ইন্ডিয়ার আইপিএলের ধারাভাষ্যকারদের দলে ছিলেন জোন্স। আর সে কারণেই ভারতের মুম্বাইয়ে অবস্থান করছিলেন তিনি।
বৃহস্পতিবার সকালে ব্রেকফাস্ট শেষে সম্প্রচার কর্মীদের সঙ্গে হোটেলের করিডোরে আলাপ করছিলেন জোন্স। হঠাৎ ঢলে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে শহরের হারকিসান্দাস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আকস্মিক কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যুবরণ করেছেন এই অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জোন্স। ৭ সেঞ্চুরি আর ৪৬ ফিফটিসহ প্রায় ৪৫ গড়ে রান করেছেন ৬০৬৮। এছাড়া ৫২টি টেস্টে প্রায় ৪৭ গড়ে তার সংগ্রহ ৩৬৩১ রান।

‘‌প্রফেসর ডিনো’‌ নামে পরিচিত জোন্স ওয়ানডেতে নিজের মারমুখি ব্যাটিংয়ের জন্যই বিখ্যাত ছিলেন। সম্প্রতি তিনি জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘‌হল অব ফেমে’ও।‌ ‌

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

হৃদরোগে অজি কিংবদন্তি ডিন জোন্সের মৃত্যু

আপডেট সময় ০৭:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০