ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশটাকে সরকার কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সম্পূর্ণ জোর-জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী বর্তমান আওয়ামী সরকার মানুষের ভোটের অধিকারকে ধুলিস্যাৎ এবং গণতান্ত্রিক অধিকারকে ধ্বংসের মাধ্যমে সমগ্র দেশটাকে কারাগারে পরিণত করেছে।

বৃহস্পতিবার ছাত্রদল ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে পুলিশ বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

ফখরুল বলেন, বিরামহীনভাবে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের করা হচ্ছে, কারান্তরীণ করা হচ্ছে।

দেশ পরিচালনায় সব ক্ষেত্রে ব্যর্থ হয়ে আওয়ামী সরকার ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে ভয়াবহ নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

তিনি বলেন, বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ এখন আরও বেশি ঐক্যবদ্ধ।

বিএনপি মহাসচিব অবিলম্বে জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

স্বৈরাচার কোনোভাবেই যেন ফিরে আসতে না পারে: ডা. জাহিদ

গোটা দেশটাকে কারাগারে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৫৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০