ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

শ্রমিকের বেতন নিয়ে তালবাহানা মানা হবে না: সাকি

আকাশ জাতীয় ডেস্ক:  

শ্রমিকের বেতন নিয়ে তালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ৮ মাসের বকেয়া বেতনের দাবিতে এ ওয়ান বিডি লিমিটেডের শ্রমিকদের অনশন কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জোনায়েদ সাকী বলেন, এগারোশো শ্রমিক ৮ মাস থেকে এই করোনা মহামারিকালে বেতন পান না। শ্রমিকদের বেতনের ব্যবস্থা করতে পারেন না। আপনারা সরকারের আছেন, আপনাদের লজ্জা থাকা উচিত। এই শ্রমিকের ট্যাক্সের টাকায় আপনাদের সরকার চলে। আপনাদের বেতন হয়। কিন্তু এই শ্রমিকরা কাজ করে আট মাস থেকে বেতন পায় না, আপনারা সেটার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন না।

তিনি বলেন, এই কোম্পানির বিদেশি মালিক মারা গেছেন। আপনারা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) করেছেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) করেছেন। বেপজার কর্তৃপক্ষ আছে, আইন আছে। এই কারখানার ভবিষ্যৎ কি হবে, সেই অনুযায়ী শ্রমিকের বেতন আটকে থাকবে এটা কোন আইন হতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই অবিলম্বে এই শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, এই কারখানার ভবিষ্যৎ কি হবে আপনারা ঠিক করেন। যদি বিদেশিরা এই কারখানা চালাতে না পারে, তাহলে কারখানা অধিগ্রহণ করে চালুর ব্যবস্থা করেন। যদি কারখানা চালু করতে না পারেন, বেপজা আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। এসব বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা আর কোন তালবাহানা শুনতে চাই না। এই করোনাকালের শ্রমিকদের কঠিন নিষ্ঠুর আচরণ দেশের জনগণ মেনে নেবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন এ ওয়ান বিডি লিমিটেড কোম্পানির শ্রমিক নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

শ্রমিকের বেতন নিয়ে তালবাহানা মানা হবে না: সাকি

আপডেট সময় ০৪:৩৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০