ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার পাবে আইডি কার্ড

আকাশ আইসিটি ডেস্ক :

তথ্য যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের সঙ্গে জড়িত প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার পরিচয় পত্র পাবেন। অল্প কিছু দিনের মধ্যেই তাদেরকে ভার্চুয়াল এই পরিচয় পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বাংলাদশের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে আপওয়ার্ক এর এক ভার্চুয়াল উদ্যোগে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ফ্রিল্যান্সারদের মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশের মূল কারিগর আখ্যা দিয়ে পলক বলেন, শ্রমনির্ভর অর্থনীতি থেকে মেধা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সাররা আমাদের মূল কারিগর। ফ্রিল্যান্সারদের আপস্কেলিংয়ে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে সরকার।

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তারুণ্যের শক্তি বাংলাদেশের সমৃদ্ধি উল্লেখ করে বলেন, শ্রমনির্ভর অর্থনীতি থেকে মেধা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সাররা আমাদের বড় শক্তি।

প্রশিক্ষণের পর ফ্রিল্যান্সারদের মেন্টরিংয়ের বিষয়ে তথ্য প্রযুক্তি বিভাগ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে পলক বলেন, প্রায় সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সারকে অল্প কয়েক দিনের মধ্যে ভার্চুয়াল কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে আত্মপরিচয়’র পাশাপাশি ব্যাংকের ঋণ সহায়তা এবং হাইটেক পার্কে অগ্রাধিকার পাবে।

এসময় ফ্রিল্যান্সারদের দাবি অনুযায়ী দেশে পেপ্যাল সেবা আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ফ্রিল্যান্সার সুলতান হোসেন নিরের সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্রিল্যান্সার সোসাইটি ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, টপ রেটেড ফ্রিল্যান্সার ফাহিমুল করিম বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার পাবে আইডি কার্ড

আপডেট সময় ০৯:১১:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০