ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা

অাকাশ বিনোদন ডেস্ক:

আগামীকাল ৬ সেপ্টেম্বর সালমান শাহর ২১তম প্রয়াণ দিবস। তাঁর মৃত্যুর রহস্য উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করে এই দিনে সারা দেশে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছে সালমান শাহর ভক্তদের সংগঠন ‘সালমান শাহ ঐক‌্যজোট’। প্রয়াত জনপ্রিয় এই চিত্রনায়কের মা ও সালমান শাহ ঐক্যজোটের প্রধান উপদেষ্টা নীলা চৌধুরী প্রথম আলো অনলাইনকে জানান, আগামীকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় গণজমায়েত হবে। বেলা ৩টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন হবে, এরপর হবে বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে সালমান শাহ ভবনে সমবেত হবে। এরপর মিলাদ ও দোয়া মাহফিল হবে। এমনিভাবে বিক্ষোভ মিছিল এবং মিলাদ ও দোয়া মাহফিল হবে বিভিন্ন জেলা ও উপজেলায়।

নীলা চৌধুরী বলেন, ‘সালমান শাহ হত্যার ন্যায়বিচার পাওয়ার লক্ষ্যে আমরা বিক্ষোভ মিছিলের আহ্বান করেছি। যে যেখানে পারেন সেখান থেকেই বিক্ষোভ মিছিল করবেন। সালমান-ভক্তদের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই কর্মসূচিগুলো সফল করুন।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১১/বি নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার বাসার নিজ কক্ষে সালমান শাহকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এরপর সালমানের স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মাদ ভাইসহ ১১ জনকে সালমান শাহের মৃত্যুর জন্য দায়ী করে হত্যা মামলা দায়ের করে সালমানের পরিবার। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন সামিরার মা লতিফা হক লুসি, রিজভী আহমেদ ওরফে ফরহাদ, সহকারী নৃত্যপরিচালক নজরুল শেখ, ডেভিড, আশরাফুল হক ডন, রাবেয়া সুলতানা রুবি, মোস্তাক ওয়াইদ, আবুল হোসেন খান ও গৃহকর্মী মনোয়ারা বেগম।

জানা গেছে, পুলিশ দুই দফা ময়নাতদন্ত করে এই ঘটনাকে আত্মহত্যা বলেছিল। কিন্তু তখন সালমান শাহর পরিবার থেকে নারাজি আবেদন করা হয়। মামলাটির বিচার বিভাগীয় তদন্তও হয়েছিল। এখন মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে ((পিবিআই) আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিক্ষোভ মিছিলের পরিকল্পনা

আপডেট সময় ০৮:৪৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭