ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খলনায়ক হবেন সালমান!

অাকাশ বিনোদন ডেস্ক:

সালমান খানকে দর্শকেরা ‘বজরঙ্গী ভাইজান’ বা ‘সুলতান’ হিসেবে দেখেই অভ্যস্ত। দীর্ঘ ক্যারিয়ারে সালমান আজ পর্যন্ত নেতিবাচক কোনো চরিত্রে অভিনয় করেননি। তবে, এবার প্রথা ভাঙতে যাচ্ছেন ‘ভাইজান’। শোনা যাচ্ছে ‘রেস ৩’ সিনেমায় সালমান খানের চরিত্রটি হবে আপাদমস্তক নেতিবাচক। সোজা কথায়, এই ছবিতে তিনি খল চরিত্রে অভিনয় করবেন। অবশ্য, এর আগে ‘দাবাং’ আর ‘দাবাং ২’ ছবিতে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা ও ‘কিক’ সিনেমায় চোরের চরিত্রে পর্দায় ধরা দিয়েছিলেন সাল্লু। তবে, এসব সিনেমায় সালমানকে ভালো লোক হিসেবেই দেখানো হয়েছিল। ‘রেস ৩’ ছবির ক্ষেত্রে অবশ্য তেমনিটি হবে না।

‘রেস’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজক রমেশ এস তৌরানি। এই সিরিজের প্রথম দুটি ছবি পরিচালনা করেছিলেন আব্বাস-মাস্তান। দুটিতেই খল চরিত্রে ছিলেন সাইফ আলী খান। এবার সালমান খান ও জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে ‘রেস ৩’ পরিচালনা করবেন রেমো ডি’সুজা। এই প্রসঙ্গে সাইফের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রমেশজি আমার সঙ্গে গত বছর ‘‘রেস ৩’’-এর ব্যাপারে আলাপ করেছিলেন। আমাকে তিনি তখনই জানান যে ছবিটি তিনি সম্পূর্ণ নতুন কলাকুশলী নিয়ে তৈরি করতে চান। এখানে সালমানের থেকে ভালো বিকল্প আর কে হতে পারে? তাঁদের টিমের জন্য শুভ কামনা। যদিও আমাকে এই ছবির প্রস্তাব দেওয়া হয়নি।’
বলিউডের বাতাসে ছড়িয়েছে আরেক গুঞ্জন। শোনা যাচ্ছে, ‘বিগ বি’ অমিতাভ বচ্চনকেও নাকি দেখা যাবে ‘রেস ৩’-তে। যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, ঘটনা সত্যি হলে অমিতাভ-সালমান জুটির এটি হবে তৃতীয় ছবি। এর আগে তাঁরা ‘বাগবান’ ও ‘বাবুল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। দুটি ছবিতেই তাঁরা ছিলেন বাপ-বেটার ভূমিকায়।

হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খলনায়ক হবেন সালমান!

আপডেট সময় ০৮:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭