ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঙ্গনাকে চীনে গিয়ে লড়তে বললেন পরিচালক

আকাশ বিনোদন ডেস্ক :

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু রহস্য ঘিরে প্রথম দিন থেকেই ঝড় তুলেছে কঙ্গনার টুইট। শুরু হয়েছে বিতর্কও। সেই রেশ টেনেই এবার টুইট যুদ্ধে জড়ালেন কঙ্গনা-অনুরাগ।

১৭ সেপ্টেম্বর এক টুইটে কঙ্গনা লিখেছিলেন, “আমি একজন ক্ষত্রিয়। গর্দান দিতে পারি, কিন্তু মাথা নিচু করতে পারব না। দেশের সম্মানের স্বার্থে সব সময়েই মুখ খুলব। আত্মসম্মানের সঙ্গে বেঁচে এসেছি এবং গর্বের সঙ্গে জাতীয়তাবাদী হয়েই বেঁচে থাকব।”

যার জবাবে কটাক্ষ করে অনুরাগ লেখেন, “বোনটি, তুমি একাই! চার-পাঁচ জনকে সঙ্গে নিয়ে চীনের সঙ্গে লড়াই করো। দেখ চীন দেশের কতটা ভিতরে ঢুকে পড়েছে। দেখিয়ে দাও তাদেরও যে, যখন তুমি রয়েছ, তখন কেউ ভারতের এক চুলও ক্ষতি করতে পারবে না! তোমার বাড়ি থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওই অঞ্চলে পৌঁছতে মাত্র এক দিন সময় লাগে। যাও বাঘিনী। জয় হিন্দ।”

কটাক্ষের জবাবে কঙ্গনার পাল্টা টুইট, “ঠিক আছে, আমি সীমান্তে যাচ্ছি। আপনিও সামনের বছর অলিম্পিক্স-এ চলে যান, দেশের স্বর্ণপদক প্রয়োজন… আপনি তো দেখছি রূপকেও আক্ষরিক অর্থ খুঁজছেন। এত নির্বোধ হয়ে গিয়েছেন কবে থেকে? আমরা যখন বন্ধু ছিলাম, তখন তো বেশ বুদ্ধিমান ছিলেন!”

এরপর অবশ্য চুপ করে থাকেননি অনুরাগও। তার টুইট, “বোনটি, তোমার জীবনটাই এখন রূপকের রূপ নিয়েছে!”

সঙ্গে রাজনৈতিক খোঁচাও জুড়ে দেন তিনি।

আগের দিনই অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরকে ‘সফ্ট পর্ন অভিনেত্রী’ বলায় কঙ্গনার বিরুদ্ধে তোপ দাগেন বলিউড এবং নেটিজেনদের একাংশ। শুক্রবার কৃতজ্ঞতা জানিয়ে ঊর্মিলা লেখেন, “আমার পাশে দাঁড়ানোর জন্য ‘ভারতবর্ষের আসল নাগরিকদের’ ধন্যবাদ।”

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কঙ্গনাকে চীনে গিয়ে লড়তে বললেন পরিচালক

আপডেট সময় ১০:৪৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০