ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে আটকে পড়া ভারতীয় পিঁয়াজ

আকাশ জাতীয় ডেস্ক: 

ভারতে আটকে পড়া পিঁয়াজ আজ শনিবার দুপুর থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ঢুকতে শুরু করেছে। বেলা ১১টার দিকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একে একে পিঁয়াজবাহী ৭টি ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। আর একটি ট্রাক প্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। গত সোমবার থেকে ট্রাকগুলো ভারতে আটকে থাকায় ইতিমধ্যে পিঁয়াজে পঁচন ধরেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ শনিবার বন্দরে ৮ ট্রাক পিঁয়াজ ঢুকার কথা রয়েছে। এর মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৭টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে এবং বাকি একটি ট্রাক পবেশের অপেক্ষায় রয়েছে।

আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জানান, পূর্বের এলসিকৃত পিঁয়াজ দেওয়ার ব্যাপারে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে বৈঠকের পর আটকে পড়া পিঁয়াজ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ফলশ্রুতিতে আজ থেকে ভারতে আটকে থাকা পূর্বের এলসি’র পিঁয়াজগুলো আজ থেকে পর্যায়ক্রমে বন্দরে আসবে।

এদিকে পিঁয়াজগুলো প্রবেশের সঙ্গে সঙ্গে লোড-আনলোডের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে পানামা পোর্ট লিংক লিমিটেড কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ভারতে আটকে পড়া শতাধিক ট্রাক পিঁয়াজ প্রবেশের অপেক্ষায় রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি: জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আসছে আটকে পড়া ভারতীয় পিঁয়াজ

আপডেট সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০