ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

নরেন্দ্র মোদীর শুভেচ্ছায় উচ্ছ্বসিত ‘বিরুষ্কা’

আকাশ বিনোদন ডেস্ক : 

১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি। বিনিময়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে যে উত্তর পেলেন তা নিয়ে দারুণ উচ্ছ্বসিত বিরাট-আনুশকা দম্পতি।

২০২১ সালের জানুয়ারিতেই নতুন অতিথি আসছে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির ঘরে। ইতোমধ্যে আনুশকার বেবি বাম্প ছবি অন্তর্জালে ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। তাদের কোলে সন্তান আগমনের আগাম খবর রেখেছেন তার দেশের প্রধানমন্ত্রীও।

১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে টুইটারে বিরাট কোহলি লেখেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ’

বিরাট কোহলির এই শুভেচ্ছা বার্তা নজর এড়ায়নি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর। তিনি উত্তরে লেখেন, ‘আপনাকে ধন্যবাদ বিরাট কোহলি। আমিও আনুশকা শর্মা ও আপনাকে অভিনন্দন জানাই। আমি নিশ্চিত, আপনারা খুব চমৎকার মা-বাবা হবেন। ’

স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন শুভেচ্ছা বার্তা পেয়ে যারপরনাই খুশি ‘বিরুষ্কা’ দম্পতি। এর উত্তরে আনুশকা শর্মা লেখেন, ‘আপনার এমন প্রেমময় শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আশা করি আপনার জন্মদিন দারুণ ছিল। আপনার সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করি। ’ একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলিও।

২০১৭ সালের ডিসেম্বরে আনুশকা ও বিরাট বিয়ে করেন। ইতালিতে বিয়ে সেরে এসে দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘বিরুষ্কা’। তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য নিমন্ত্রণ জানান প্রধানমন্ত্রীকে। আর তাদের নিমন্ত্রণ রক্ষা করে সে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী।

‘তার পর, আমরা তিন জন হচ্ছি। ২০২১ সালের জানুয়ারিতেই নতুন অতিথি আসছে’, গত মাসে আনুশকার বেবি বাম্পের সঙ্গে এই টুইট বার্তা আলোড়ন তোলে কোটি ভক্তের হৃদয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন

নরেন্দ্র মোদীর শুভেচ্ছায় উচ্ছ্বসিত ‘বিরুষ্কা’

আপডেট সময় ১০:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০