ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘লাভগুরু’র সঙ্গে একই পোশাকে পরীমনি

অাকাশ বিনোদন ডেস্ক:

এফএম রেডিওর শ্রোতাদের কাছে খুব জনপ্রিয় চরিত্র ‘লাভগুরু’র সঙ্গে প্রেম করছেন চিত্রনায়িকা পরীমনি, এটা পুরোনো খবর। তাঁদের এখন নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে। একসঙ্গে সময় কাটাচ্ছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, ফেসবুকে ছবি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন। এমনকি তাঁরা একই ডিজাইনের পোশাকও পরছেন। আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছন পরীমনি। তাতে হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘গ্রিন আইজ’।

এর মানে কী? ‘লাভগুরু’ তামিম হাসান বললেন, ‘আমরা একই রকম টি-শার্ট পরেছি। তবে দুটি দুই রঙের। ডিজাইনটি আমাদের দুজনেরই খুব পছন্দ। এই ডিজাইনে বাঘের চোখ রয়েছে। বাঘের সবুজ চোখ। ছবিটিও ভালো লেগেছে, তাই সবার জন্য দিয়েছি।’

এবার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ছবি ‘সোনা বন্ধু’। ছবিটি নিয়ে আশাবাদী পরীমনি। ঈদের ছুটিতে তিনি এখন আছেন পিরোজপুরে ভান্ডারিয়ায়, নানাবাড়িতে। ঢাকায় ফিরেই আবার কাজ শুরু করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘লাভগুরু’র সঙ্গে একই পোশাকে পরীমনি

আপডেট সময় ০৫:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭