ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

দেড় লাখ বাংলাদেশি হুমকির মুখে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দেড় লাখ বাংলাদেশি হুমকির মুখে ৩৪ টি দেশে দিন কাটাচ্ছেন। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ৯৩ হাজার ও সৌদি আরব থেকে ৫০ হাজার বাংলাদেশি ফিরবে। এছাড়া বিভিন্ন দেশসহ বাকি ৩২টি দেশ থেকে সাত হাজার বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গেছে, অবৈধ বাংলাদেশিদের ফেরাতে সহসাই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সই করতে যাচ্ছে বাংলাদেশ সরকার।

এ চুক্তি সই হওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের দেশে ফিরতে হবে। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ৫০ হাজার বাংলাদেশি ফিরতে পারেন। কারণ গত জুনে সৌদি সরকারের বিশেষ ক্ষমার মেয়াদ শেষ হয়ে গেছে।

এরই মধ্যে ৪৫ হাজার বাংলাদেশি তাদের ট্রাভেল ডকুমেন্ট অর্থাৎ পাসপোর্ট যোগাড় করেছেন। এর আগে ২০১৩ সালে একই ধরনের সাধারণ ক্ষমা ঘোষণা করে বৈধ হওয়ার সময় বেঁধে দেয় সৌদি রাজকীয় সরকার। ওই সময় সৌদিস্থ বাংলাদেশ মিশন থেকে আট লাখ বাংলাদেশি কনস্যুলার সেবা গ্রহণ করেন।

৩১ হাজার বাংলাদেশি দেশে ফিরে আসে। এদিকে বিভিন্ন অপরাধে অভিযুক্ত হয়ে সৌদির বিভিন্ন জেলখানায় ৮০০ বাংলাদেশি আটক রয়েছে। এসব বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছে। এর আগে ২০১৩ সালেও একবার সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। ওই সাধারণ ক্ষমার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেড় লাখ বাংলাদেশি হুমকির মুখে

আপডেট সময় ০২:৫০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০১৭