ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

অনলাইনে স্বাস্থ্যসেবা দেবে ‘ডিজিটাল হসপিটাল’

আকাশ আইসিটি ডেস্ক : 

মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করে তুলতে ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস (ডিএইচ) চালু করেছে ‘ডিজিটাল হসপিটাল’। এ অ্যাপের মাধ্যমে গ্রাহকরা পাচ্ছেন বিভিন্ন ধরনের হেলথ মেম্বারশিপ প্ল্যান দ্বারা উন্নত স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পার্টনারশিপ সেবায় ছাড়।

ডিজিটাল হসপিটাল ডিএইচ এর একটি সোশ্যাল ব্র্যান্ড। এর মাধ্যমে গ্রাহকরা নিজ বাসা থেকে খুব সহজেই পেতে পারেন চিকিৎসা পরামর্শ (ডক্টর চ্যাট, ভিডিও কল, কলের মাধ্যমে) এবং চিকিৎসা ক্যাশব্যাকের মতো সুবিধা, মোবাইল দিয়ে ওয়েবসাইট অথবা অ্যাপ এর মাধ্যমে। বিভিন্ন ধরনের মানুষের চাহিদা অনুযায়ী তৈরি প্যাকেজ গুলো রেজিস্ট্রেশনের পর দেশের যে কোনো স্থান থেকেই ব্যবহার করা যাবে।

সরকার নিবন্ধিত ও বিশ্বমানের প্রশিক্ষণপ্রাপ্ত ১২০ জনেরও বেশি বিশেষজ্ঞ ও এমবিবিএস চিকিৎসক দিয়ে ডিজিটাল হসপিটালে সেবা দেওয়া হবে।

চিকিৎসা পরামর্শ এবং এসএমএস ও অ্যাপ এর মাধ্যমে ডিজিটাল প্রেসক্রিপশন পাওয়ার পাশাপাশি, গ্রাহকরা ওষুধ ডেলিভারি পাচ্ছেন বিভিন্ন ছাড়ে। এছাড়া বাসা থেকে স্যাম্পল সংগ্রহ করে মেডিক্যাল টেস্টের সুযোগ, ডিজিটাল হসপিটালের হেলথ পার্টনারদের মাধ্যমে। আরও থাকছে হাসপাতাল সংক্রান্ত খরচে, চিকিৎসা ক্যাশব্যাক।

ডিজিটাল হসপিটালের লক্ষ্য: মোবাইল ফোনের মাধ্যমে উন্নতমানের চিকিৎসাসেবা সরবরাহ করে স্বাস্থ্যসেবা খাতে পরিবর্তন আনা। চিকিৎসাসেবা আরও সহজলভ্য করে দরিদ্র ও গ্রামীণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা খরচ কমিয়ে আনা।

ডিজিটাল হসপিটালের প্রথম প্যাকেজ, ‘আমরা সুরক্ষিততে থাকছে আনলিমিটেড ডাক্তারি পরামর্শ-ডক্টর চ্যাট, ভিডিও কল ও কলের মাধ্যমে এবং পাশাপাশি আরও থাকছে ২০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ক্যাশব্যাক ছয় জন পরিবার সদস্যের জন্য। ১০ হাজার টাকা জীবন বিমা প্রাথমিক সদস্যের জন্য মাত্র ৯৯ টাকায়। এ ধরনের আরও বেশ কিছু প্যাকেজ চালু করার পরিকল্পনা রয়েছে ডিজিটাল হসপিটাল। সেগুলোর মধ্যে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ক্যাশব্যাক আরও থাকছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ব্যবস্থা।

ডিজিটাল হসপিটালের ওয়েবসাইট care.dh.health অথবা অ্যাপ এর মাধ্যমে খুব সহজেই যে কেউ প্যাকেজগুলোর জন্য রেজিস্ট্রার করে যে কোনো জায়গা থেকে যে কোনো সময় নিতে পারবেন চিকিৎসক পরামর্শ।

এ বিষয়ে ডিএইচ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের সেবা করা। মানসম্মত স্বাস্থ্যসেবার মাধ্যমে এবং আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা দেশের মানুষের জীবনে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে আশাবাদী।

ক্লিনিকাল অপারেশনস বিভাগের প্রধান ডা. খালেদ হাসান বলেন, আমরা আমাদের রোগীদের বাড়িতে বসে সহজে উন্নতমানের স্বাস্থ্যসেবা দেওয়ার চেষ্টা করছি। এটি মানসম্পন্ন স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তোলার পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতেও সহায়তা করবে। কারণ রোগীদের একেবারে প্রয়োজন ছাড়া হাসপাতালে যাওয়ার দরকার পড়বে না।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

অনলাইনে স্বাস্থ্যসেবা দেবে ‘ডিজিটাল হসপিটাল’

আপডেট সময় ০৯:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০