ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ই-কমার্স খাতের সমস্যা সমাধানে পরামর্শক কমিটি গঠিত

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশে ডিজিটাল কমার্স খাতের চলমান সমস্যা সমাধান ও ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে ১৯ সদস্যের পরামর্শক কমিটি ঘোষণা করেছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালককে আহ্বায়ক করে এ ডিজিটাল কমার্স পরামর্শক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সব সদস্যকে নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ট্রেড লাইসেন্সে ই-কমার্স বিষয়কে অন্তর্ভুক্ত করা এবং চলতি মাসের মধ্যেই ই-কমার্স পরিচালনা নীতিমালা এবং অভিযোগ নিষ্পত্তি বিষয়ে দুটি নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ভোক্তা অধিকার নিশ্চিত করতে ই-ক্যাব এবং কমিটির সমন্বয়কে একটি ই-কমার্স অভিযোগ সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে।

কমিটিতে রফতানি, এফটিএ, প্রশাসন, আইআইটি, ডিটিও অনুবিভাগ, রফতানি উন্নয়ন ব্যুরো, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, আরজেএসসি, আমদানি-রফতানি প্রধান নিয়ন্ত্রকের অফিস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বিজনেস প্রমোশন কাউন্সিল, জাতীয় রাস্ব বোর্ড, আইসিটি বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, ই-ক্যাব এবং বিল্ড প্রতিনিধিরা সংযুক্ত ছিলেন।

এ কমিটি জাতীয় ডিজিটাল কমার্স নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করবে। ই-কমার্স খাতে বিনিয়োগ উৎসাহিত করাসহ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এ খাতে ঋণপ্রাপ্তিতে সহায়তা করবে। ই-কমার্স খাতের প্রতিবন্ধকতা ও ঝুঁকিগুলো চিহ্নিতকরণ ও দূরীকরণে সমাধান নিরূপণ ও দেশীয় ই-কমার্স উদ্যোক্তাদের এগিয়ে নিতে সহায়তা দিতে সুবিধাগুলো নির্ণয় এর কাজ। ভোক্তা অধিকার সংরক্ষণ, লেনদেনে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, ডেলিভারি ব্যবস্থা উন্নয়ন ও দেশীয় উদ্যোক্তা তৈরির জন্য পরামর্শ প্রদান করবে এ কমিটি।

এ ছাড়া ডিজিটাল কমার্সে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিকরণসহ প্রচলিত নীতিমালায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য পরামর্শ দেয়াসহ ক্রস বর্ডার রিটেইল ই-কমার্স বিক্রেতাদের জন্য যুগোপযোগী পলিসি প্রণয়নে সুপারিশমালা প্রণয়ন করবে। ক্রস বর্ডার রিটেইল ই-কমার্স বিক্রেতাদের পণ্য বৈধভাবে বিদেশে রফতানি করার পথ সুগম করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। লজিস্টিক সাপোর্ট দেয়া, পেমেন্টে অন্যান্য বিষয়ে সহযোগিতা, দেশীয় ই-কমার্স খাতকে সুরক্ষা প্রদান ও ই-কমার্স খাতের উন্নয়নে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এ কমিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ই-কমার্স খাতের সমস্যা সমাধানে পরামর্শক কমিটি গঠিত

আপডেট সময় ০৯:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০