ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সরকার করোনা রোগীর সঠিক হিসাব দিচ্ছে না: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:   

সরকার করোনা ভাইরাসে আক্রান্তের যে হিসাব জানাচ্ছে তাতে ৮২ হাজার লোক বাদ পড়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকার কারোনা আক্রান্ত রোগীর ভুল পরিসংখ্যান তৈরি করছে, তারা যে হিসাব করছে সংবাদ মাধ্যমের তথ্যের সঙ্গে তার মিল নেই।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দোহার-নবাবগঞ্জে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, আজকে কত লোক মারা যাচ্ছে? সংবাদে বলে কয়েকজনের কথা। অনেক লোক মারা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে। শুক্রবার সংবাদে বেরিয়েছে যে, সরকার যেটা ডাটা তৈরি করছে তার মধ্যে প্রায় ৮২ হাজার লোকের নাম বাদ পড়েছে। তার মানে সরকার সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। কোনো প্রতিকার করতে পারছে না। এই যে হঠাৎ একটা বৈশ্বিক মহামারির ধাক্কা, এর জন্য যে ওষুধ, হাসপাতাল, স্বাস্থ্যবিধি তৈরি করা—এটা সরকার করেনি। মানুষ রাস্তায় মারা যাচ্ছে, হাসপাতালের বারান্দায় মারা যাচ্ছে, কোনো চিকিৎসা না পেয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে মারা যাচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে কোনো লোক করোনায় আক্রান্ত হলে সে কীভাবে বাঁচবে তার বাঁচার সম্ভাবনা খুব ক্ষীণ। যদি জনগণের সরকার থাকতো, জনগণের জবাবদিহিমূলক সরকার থাকতো তবে সে বাধ্য হতো যে, না আমাকে আগামী দিনে ভোট নিতে হলে আজকে অসহায় মানুষের পাশে থাকতে হবে। তাদের তো ভোটের দরকার নেই, নির্বাচনের দরকার নেই, যার কারণে জনগণকে কোনো পাত্তা দেয় না।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সরকার করোনা রোগীর সঠিক হিসাব দিচ্ছে না: রিজভী

আপডেট সময় ০৪:১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০