ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদিতে ইয়েমেনের হামলা কঠোর বার্তা দিল ইসরায়েল-আমিরাতকে!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সম্প্রতি সৌদি আরবের আব্‌হা আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অবস্থিত আব্‌হা আন্তর্জাতিক বিমানবন্দরে বার বার এসব হামলা হুথিদের নেতৃত্বাধীন জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন ও এর মিত্রদের শক্তিমত্তা এবং শত্রুদের প্রতি কঠোর বার্তাই তুলে ধরছে।

বিগত মাসগুলোতে ইয়েমেনের সশস্ত্র ও গণ-বাহিনী সৌদি আরবের আসির প্রদেশ-সংলগ্ন মারিব প্রদেশে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এবং এ প্রদেশের মূল শহর মারিবের কাছাকাছি পৌঁছে গেছে।অবশ্য সৌদি জোটও ইয়েমেনে হামলা অব্যাহত রেখেছে। গত কয়েক সপ্তায় সৌদি জোটের হামলায় নিহত হয়েছে ইয়েমেনের নিরপরাধ বহু বেসামরিক নাগরিক যাদের অনেকেই ছিল শিশু ও নারী।

ইয়েমেনিদের পাল্টা হামলাগুলো নানা কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এইসব হামলায় তারা নিজস্ব প্রযুক্তির সামাদ-তিন নামের ড্রোন ব্যবহার করেছে। বিশ্বে সামরিক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পরেই রিয়াদ সবচেয়ে বেশি অর্থ খরচ করছে। অথচ ইয়েমেনিদের ড্রোন হামলাই ঠেকাতে পারছে না রিয়াদ।
দ্বিতীয়ত সৌদি আরবের আসির প্রদেশে রয়েছে দেশটির বিমান ও স্থল সেনাদের এক বিরাট অংশ। এই প্রদেশ ৮০ বছর আগে ছিল ইয়েমেনেরই অংশ। এখানে খনিজ তেলের অনেক স্থাপনাও রয়েছে। তাই এ অঞ্চলে বার বার ইয়েমেনিদের হামলার অর্থ প্রদেশটিকে হাতছাড়া করার হুমকির মুখে রয়েছে রিয়াদ।

তৃতীয়ত আমিরাত-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার প্রেক্ষাপটে আমিরাতের পাশাপাশি সৌদি সরকারও দেশটির আকাশ-সীমা ইসরায়েলের জন্য খুলে দিয়েছে। কিন্তু এ প্রদেশে ইয়েমেনি ড্রোন হামলা ঠেকাতে সৌদি ব্যর্থতা থেকে বোঝা যায় এখানে আমিরাতি ও ইসরায়েলি বিমানের নিরাপত্তা এবং সৌদি-আমিরাতি-ইসরায়েলি স্বার্থ ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে পারে।

চতুর্থত ইয়েমেনিদের এসব হামলা দেশটির সোকত্রা দ্বীপে ও কৌশগলগত গুরুত্বপূর্ণ বাবআলমানদেব প্রণালীতে আমিরাত ও ইসরায়েলি সহযোগিতার ষড়যন্ত্রের বিরুদ্ধেও এক বড় হুঁশিয়ারি। কারণ এ অঞ্চলে ইসরায়েলিদের আনাগোনাকে ইয়েমেন তার নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করে। মোটকথা আবহা বিমানবন্দরে ইয়েমেনের হামলা সৌদি আরব, আমিরাত ও ইসরায়েলের জন্য বড় ধরনের কঠোর বার্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদিতে ইয়েমেনের হামলা কঠোর বার্তা দিল ইসরায়েল-আমিরাতকে!

আপডেট সময় ১১:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০