ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গেম অব থ্রোনস’ ও ‘জেমস বন্ড’ তারকা ডিয়ানা রিগের বিদায়

আকাশ বিনোদন ডেস্ক :

এমি, টনি ও বাফটা অ্যাওয়ার্ডজয়ী ব্রিটিশ অভিনেত্রী ডিয়ানা রিগ ৮২ বছর বয়সে মারা গেছেন। ১৯৬৯ সালে জেমস বন্ডের স্ত্রীর চরিত্র থেকে শুরু করে সবশেষ ‘গেমস অব থ্রোনস’ সিরিজের ওলেনা টাইরেল চরিত্র পর্যন্ত বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল তার।

মঞ্চ, টেলিভিশন ও বড় পর্দা সবক্ষেত্রেই নন্দিত অভিনেত্রী ছিলেন ডিয়ানা। আটলান্টিক মহাসাগরের দুই প্রান্তেই ছিল তার সমান জনপ্রিয়তা। ছয় মাস আগেই তার দেহে ক্যান্সার বাসা বেঁধেছিল। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পরিবার-স্বজন পরিবেষ্টিত হয়ে সবার কাছ থেকে চিরবিদায় নেন তিনি।

ষাটের দশকে টেলিভিশন সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জারস’র মাধ্যমে প্রথম জনপ্রিয়তা অর্জন করেন ডিয়ানা। ব্রিটেনের সম্মানজনক রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টে ধ্রুপদী প্রশিক্ষণের পর রয়্যাল শেকসপিয়ার কোম্পানিতে কাজ করেন তিনি। তার ব্যক্তিত্ব, সৌন্দর্য, সাহস, হাসি, রসবোধ সবাইকে মুগ্ধ করতো।

জেমস বন্ডের ‘অন হার ম্যাজেস্টি’স সিক্রেট সার্ভিস’ সিনেমায় তিনিই একমাত্র নারী যার সঙ্গে জেমস বন্ড বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডিয়ানার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ১৯৯৪ সালের কমেডি-ড্রামা ‘অ্যা গুড ম্যান ইন আফ্রিকা’, ‘ব্রিদ’ (২০১৭) ইত্যাদি।

ব্রিটেনের সেরা মঞ্চতারকাদের মধ্যে তিনি অন্যতম হয়ে থাকবেন। গ্রিক ট্র্যাজেডি ‘মেডিয়া’তে অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে তিনি ১৯৯৪ সালে টনি অ্যাওয়ার্ড লাভ করেন। টিভি মিনি সিরিজ ‘রেবেকা’র জন্য তিনি লাভ করেন এমি অ্যাওয়ার্ড।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘গেম অব থ্রোনস’ ও ‘জেমস বন্ড’ তারকা ডিয়ানা রিগের বিদায়

আপডেট সময় ১১:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০