ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী শেষের নাটকীয়তা উতরে বাংলাদেশের সিরিজ জয় জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার দাবি, বড় সংঘাতের শঙ্কা

‘নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে’

আকাশ জাতীয় ডেস্ক: 

নেতিবাচক রাজনীতি ও সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে অতি সখ্যের কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে সাউত এশিয়া সাব রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন (সাসেক) এর আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

সংসদের কার্যক্রম নিয়ে বিএনপি মহাসচিবের প্রশ্ন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শক্তিশালী বিরোধীদল সংসদীয় রাজনীতি এবং গণতন্ত্রের বিকাশে খুব গুরুত্বপূর্ণ।

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন এবং পার্লামেন্টের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির সংসদ সদস্যরা পার্লামেন্টে নিয়মিত কথা বলার সুযোগ পাচ্ছেন। সে হিসেবে সরকার দলের সদস্যরা প্রতিদিন তেমন সুযোগ পাচ্ছেন না জানিয়ে ওবায়দুল কাদের প্রশ্ন করেন, সংসদে বিএনপির সদস্য সংখ্যা কম। জনগণ তাদের ভোট দেয়নি। সে দোষ কি সরকারের নাকি পার্লামেন্টের?

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আন্দোলনে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার কোনো রেকর্ড নেই।

সভায় দেশে চলমান প্রকল্পসমূহে দায়িত্বপ্রাপ্তদের যার যার অবস্থানে থেকে কাজ করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন

‘নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে’

আপডেট সময় ০৫:৫৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০