ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাওয়ার গ্রিডে ফের আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ

আকাশ জাতীয় ডেস্ক:  

ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী পাওয়ার গ্রিডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

অগ্নিকাণ্ডের পর থেকে পুরো বিভাগে (নেত্রকোণা-শেরপুর-জামালপুর-ময়মনসিংহ) বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ ঠিক হবে এই মুহূর্তে বলতে পারছেন না সংশ্লিষ্টরাও।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবুল হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গত মঙ্গলবারও কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরদিন বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

পাওয়ার গ্রিডে ফের আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ

আপডেট সময় ১২:২৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০