ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে:স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল শাপলা চত্বর হত্যাকাণ্ড: খসড়া প্রতিবেদন প্রসিকিউশনে, মতবিনিময়ে হেফাজত নেতারা ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১ কাতার বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা কখনো ভুলবে না: মোজতবা খামেনি সরকারি কর্মচারী হাসপাতালে ঠোঁট-তালুকাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার ইসরায়েলের ওপর চাপ বাড়াতে ট্রাম্পের দ্বারস্থ হচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ২

পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি তাদের দৃষ্টিশক্তিতে নেতিবাচক রাজনীতির ঘনকুয়াশা জমেছে বলেই সরকারের সাহসী ও ভাল উদ্যোগ দেখতে পায় না।’

শনিবার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় শোক দিবস উপলক্ষে কবি কজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাঙালির চেতনার বাতিঘর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

বিভেদের দেয়াল ভেঙে সম্প্রীতি ও সৌহার্দ্যের সেতুবন্ধনই দেশকে সোনালী অর্জনের নবদিগন্তে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে। গভীর হতাশায় মাঝে মধ্যে হাঁক ছাড়ে।

অনুষ্ঠানে ‘জীবিকা নয়, জীবনের জন্যই শিক্ষা প্রয়োজন’ এই বাস্তবতা শিক্ষার্থীদের উপলব্ধি করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশ অনুকূলে আসার পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধরার আহ্বান জানান।

সচেতনতা ও সতর্কতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সেতুমন্ত্রী বলেন, কোন ধরনের শৈথিল্যতা কোনোভাবেই কাম্য নয়।

ময়মনসিংহ প্রান্তে বক্তব্য দেন সংসদ সদস্য মাওলানা রুহুল আমীন মাদানি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুন অর রশিদসহ অন্যান্য শিক্ষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কে করবে, না করবে- সেটি ইসি ও আদালতের বিষয় : রিজভী

পূর্ণিমার রাতে অমাবস্যার আঁধার দেখে বিএনপি: কাদের

আপডেট সময় ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০