ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

সমালোচনার জবাব দিলেন সানি লিওন

অাকাশ বিনোদন ডেস্ক:

এক মাস আগে সন্তান দত্তক নিয়েছেন বলিউড তারকা সানি লিওন ও তাঁর স্বামী ড্যানিয়েল বেবার। ২২ মাস বয়সী নিশাকে দত্তক নেওয়ার পর থেকেই সানিকে নিয়ে শোনা যাচ্ছে নানা সমালোচনা। সেদিকে অবশ্য এই তারকার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর সানি-ড্যানিয়েল দম্পতির সন্তান দত্তক নেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এটিই ছিল সানির জন্য বড় সুখবর। এখন তিনি মেয়ে নিশাকে নিয়েই হেসেখেলে সময় কাটিয়ে দিচ্ছেন। নিন্দুকদের কথা গায়ে মাথায় সময় কোথায় তাঁর? অবশ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের শিকার এই তারকা বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।

দত্তক নেওয়ার পর থেকেই আপনাকে নিয়ে ট্রল করা হচ্ছে। এ ব্যাপারে আপনি কী বলবেন? হিন্দুস্তান টাইমসকে সানি লিওন বলেন, ‘সত্যি করেই বলছি, ইন্টারনেটে কে কী বলছে, তা আমি দেখিনি। আমার এখন সেসব দেখার সময়ও নেই। আমি আমার মেয়ে নিশাকে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি।’
সানি-ড্যানিয়েলের সংসারে আসার পর নিশার নতুন নাম হয়েছে নিশা কৌর বেবার। মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে অনাথ এই শিশুকে দত্তক নেন তাঁরা। নতুন মা-বাবার সঙ্গে খুব দ্রুতই নাকি মানিয়ে নিয়েছে নিশা।
টুইটারে নিশার গায়ের রং, সানির মাতৃত্ব ও তাঁর পূর্বের পেশা জড়িয়ে অশোভন অনেক মন্তব্য অনলাইনে ভাইরাল হয়। কিন্তু সানি বললেন, ‘এসব নিয়ে আমি একেবারেই মাথা ঘামাই না। অনলাইনে কে কী বলছে, সেসব আমি জানি না। আমরা অনেক দিন ধরেই সন্তান নেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু ব্যস্ততাসহ আরও অনেক কারণে আমি হয়তো আমার গর্ভে সন্তান ধারণ করতে পারিনি। তখন আমি আর আমার স্বামী দুজন মিলেই সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিই। এখন আমার ধ্যানজ্ঞান আমার পরিবারের নতুন এই সদস্যকে নিয়ে। নিশা আমাদের সঙ্গে খুব ভালো আছে। ওর ভালো থাকাই আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়।’

৩৬ বছর বয়সী তারকা সানি লিওনকে ইদানীং দেখা যাচ্ছে সঞ্জয় দত্তের ছবি ‘ভূমি’র একটি আইটেম গানে।

হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

সমালোচনার জবাব দিলেন সানি লিওন

আপডেট সময় ০৭:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭