ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জুবাইদা রহমানের থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সশস্ত্র হামলায় ৫ নিরাপত্তা সদস্যের প্রাণহানি কুমিল্লায় শিশু ঝুমুর ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ২২, তিনজনের অবস্থা গুরুতর রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ইরান চাইলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ হতে পারতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

নভেম্বরেই আসছে ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ বন্ড সিনেমা

আকাশ বিনোদন ডেস্ক : 

দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ড রূপে শেষবারের মতো বড় পর্দা কাঁপাবেন ড্যানিয়েল ক্রেগ। তার সর্বশেষ বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ নভেম্বর মাসেই ‍মুক্তি পাচ্ছে।

০০৭ অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি নতুন পোস্টার শেয়ার করে সিনেমাটির মুক্তির কাল নিশ্চিত করা হয়েছে।

২৫তম বন্ড সিনেমার নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘একটি মিশনে আছেন মানুষটি। ‘নো টাইম টু ডাই’র নতুন পোস্টার দেখুন। এই নভেম্বরেই সিনেমা হলে দেখা যাবে। ’

‘নো টাইম টু ডাই’ সিনেমায় দেখা যাবে জেমস বন্ড তার কর্মক্ষেত্র থেকে বিশ্রাম নেন। জ্যামাইকাতে শান্তিপূর্ণ জীবন উপভোগ করছিলেন তিনি। কিন্তু তার সেই শান্তির ক্ষণ অল্পতেই শেষ হয়ে যায়। সিআইএ-তে কাজ করা তার পুরনো বন্ধু ফেলিক্স লেইটার বিপদে পড়ে বন্ডের সাহায্য চান। অপহৃত এক বিজ্ঞানীকে উদ্ধার করতে হবে। কিন্তু সেই মিশন প্রত্যাশার চেয়েও বেশি জটিলতা ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এক বিস্ময়ক ভিলেন ও তার অত্যাধুনিক প্রযুক্তির ভয়ংকর অস্ত্রের সঙ্গে লড়তে হবে জেমস বন্ডকে।

ক্যারি জোজি ফুকুনাগা পরিচালিত ‘নো টাইম টু ডাই’ সিনেমায় ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও অভিনয় করেছেন লিয়া সিডাউক্স, বেন হুই’শ, নাওমি হ্যারিস, জেফরি রাইট, ক্রিসটোফ ওয়াল্টজ, ররি কিনিয়ার, র‌্যাল্ফ ফিয়েনস, রামি মালেক, লাশানা লিঞ্চ, ডেভিড ড্যান্সেক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

নভেম্বরেই আসছে ড্যানিয়েল ক্রেগের সর্বশেষ বন্ড সিনেমা

আপডেট সময় ১০:২৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০