ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা আলমারির ড্রয়ারে মিলল শিশুর মরদেহ, সন্দেহভাজনকে গণপিটুনিতে হত্যা নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

গৃহবন্দি খালেদাকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না

আকাশ জাতীয় ডেস্ক: 

গৃহবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভার্চ্যুয়াল আলোচনায় বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্যই দেশনেত্রী আজ গৃহবন্দি অবস্থায় কারাবন্দি হয়ে আছেন। গণতন্ত্রের জন্য তার যে ত্যাগ, বাংলাদেশের মানু্ষের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য এটা নিঃসন্দেহ অপরিসীম। আজ দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের বড় প্রতিজ্ঞা হোক- যেকোনো মূল্যে আমাদের চ্যালেঞ্জ গণতন্ত্রকে উদ্ধার করা, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা।

‘দেশনেত্রীকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না- এটা হচ্ছে জরুরি কথা এবং সেটা আমাদের অবশ্যই যথাযথ আন্দোলনের মধ্য দিয়ে সফল করতে হবে। ’

এজন্য দল ও অঙ্গসংগঠনগুলোকে সংগঠিত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, বিশ্ব রাজনীতি পরিবর্তিত হচ্ছে। ১৯৭১ সালে যে পরিস্থিতি ছিল, এখনকার পরিস্থিতি এক নয়, ১৯৭৫ সালে যে পরিস্থিতি ছিল, এখনকার পরিস্থিতি এক নয়। আজ ২০২০ সালে যে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট, সেই বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটকে অনুধাবন করে এবং যোগ্য কৌশল উদ্ভাবন করে আমাদের সেই কৌশলের সঙ্গে গণতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিকভাবেই এগিয়ে যেতে হবে।

‘হতাশ হবেন না, অনেকে হতাশার কথা বলেন। হতাশ হওয়ার হওয়ার সুযোগ নেই। এটা বিএনপির ওপর দায়িত্ব। গোটা জাতি এটা বিএনপির ওপর দিয়েছে। ’

মহাসচিবের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় ভার্চ্যুয়াল আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আনজু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্র দলের ফজলুর রহমান খোকন, মৎস্যজীবী দলের আবদুর রহিম বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

গৃহবন্দি খালেদাকে মুক্ত না করলে গণতন্ত্র মুক্ত হবে না

আপডেট সময় ১১:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০