ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঠোর হচ্ছে ফেসবুক, জেনে নিন নতুন নিয়ম

আকাশ আইসিটি ডেস্ক : 

কাজে-অকাজে আমাদের প্রায় সারাবেলার সঙ্গী এখন ফেসবুক। নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদে রাখতে নতুন নিয়মগুলো জেনে নিতে হবে।

কারণ, আসছে ১ অক্টোবর থেকে বেশ কিছু কঠিন নিয়ম চালু হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের জন্য।

জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়াটি মঙ্গলবার নিজেদের টার্মস ও সার্ভিসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। বর্ণবাদী, অশালীন ও উস্কানিমূলক কনটেন্টের বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

এক নোটিফিকেশনে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেসবুক চাইলে ব্যবহারকারীর কনটেন্ট ডিলিট বা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করে দিতে পারে। কনটেন্টের কারণে আইনী জটিলতার ঝুঁকি থাকলে ফেসবুক সেই কনটেন্টের বিষয়ে এই পদক্ষেপ নিতে পারে।

এর আগে ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেন, ফেসবুক ব্যবহারকারীদেরকে নিরাপদ রাখতে, ক্ষতিকর রাজনৈতিক কনটেন্ট বা সাইবার হামলা প্রতিরোধ করতে প্রতিদিনই তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।

সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব, বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও উদ্যোক্তাদের জন্য সবচেয়ে জনপ্রিয় প্লাটফর্ম এখন ফেসবুক। এজন্য সব সুবিধা পেতে ফেসবুক ব্যবহারের সময় বিদ্বেষমূলক কমেন্ট, ভুয়া তথ্য ও উস্কানিমূলক প্রচারণা যেন নিজের অ্যাকাউন্ট থেকে করা না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কঠোর হচ্ছে ফেসবুক, জেনে নিন নতুন নিয়ম

আপডেট সময় ০৭:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০