ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেড়ার দাম ৪ কোটি ১৬ লাখ টাকা!

আকাশ নিউজ ডেস্ক:  

ভেড়া একটি সাধারণ প্রাণী, যা গ্রামে-গঞ্জে সব সময়ই নজরে পড়ে। তবে এবার যে ভেড়ার কথা বলছি সেটি একটি বিশেষ ধরনের ভেড়া, যা ইতোমধ্যে বিক্রি হয়েছে তিন লাখ ৬৭ হাজার ৫০০ ব্রিটিশ পাউন্ডে (৪ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা)। এটি বিশ্বের সবচেয়ে দামি ভেড়া বলে মনে করা হচ্ছে।

 ভেড়াটি বিক্রি হয়েছে স্কটল্যান্ডে। ডাবল ডায়মন্ড নামের এই ভেড়াটি ল্যানার্কের স্কটিশ ন্যাশনাল টেক্সেলে বিক্রি করা হয় । খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, ভেড়াটি বিক্রি করেছেন চার্লি বোডেন ও তার পরিবার। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। পরে এটি তিন লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে কিনে নেন তিন কৃষকের একটি অংশীদারী প্রতিষ্ঠান।

ক্রেতাদের প্রতিষ্ঠান প্রটেক্টার্স ফার্মের ব্যবস্থাপক জেফ আইকেন বলেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া এটি। এর পাগুলো নিখুঁত, উজ্জল, যার উপরের অংশ চমৎকার। এর সবকিছুই আছে।’

নিলামকারী প্রতিষ্ঠান দ্য টেক্সেল শিপ সোসাইটি জানিয়েছে, এর আগে ২০০৯ সালে ২ লাখ ৩১ হাজার পাউন্ডে (২ কোটি ৬১ লাখ ৬৪ হাজার টাকা) একটি ভেড়া বিক্রি হয়েছিল। এতদিন পর্যন্ত সেটি ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রিত ভেড়া। এবার ডাবল ডায়মন্ড সেই রেকর্ড ভেঙে দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভেড়ার দাম ৪ কোটি ১৬ লাখ টাকা!

আপডেট সময় ১০:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০