ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

শেষ থেকেই ‘নতুন’ করে শুরু করতে চান লিটন দাস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশ জাতীয় দলের ক্লাসিক্যাল ব্যাটসম্যানদের মধ্যে একজন লিটন দাস। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে কিছুটা হতাশ করলেও ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়েছেন ২৫ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে ব্যক্তিগত অনুশীলন শুরু হওয়ার শের-ই-বাংলার সেন্টার উইকেটে প্রথমবারের মতো অনুশীলন করেছেন লিটন। এবার তার লক্ষ্য, ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাওয়া আসন্ন শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে নিজের ফর্মটা ধরে রাখা।

সোমবার (৩১ আগস্ট) মিরপুরে ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা জানান লিটন। তিনি জানান, ভালো করার আত্মবিশ্বাসটা আছে তার। তাই সব কিছু ভুলে গিয়ে এখন খেলার দিকেই মনোযোগী হতে চান। যেখান থেকে শেষ করেছেন ঠিক সেখান থেকেই নতুন করে শুরু করতে চান এই ডানহাতি ব্যাটসম্যান।

লিটন বলেন, ‘আগের যে সিরিজটা খেলেছি ওখান থেকে একটা আত্মবিশ্বাস পাচ্ছি। অবশ্য ওভার কনফিডেন্স নেই আমার। কারণ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আউট হওয়ার জন্য একটা বলই যথেষ্ট, যেটা আমি বিশ্বাস করি। এ জন্য প্রতিটি বলই ফোকাস দিয়ে খেলতে হয়। আমি চেষ্টা করছি, এখানে অনুশীলনে যেন ঐ মনোযোগটা নিয়ে আসতে পারি। আগের সিরিজটা যে মনোযোগ দিয়ে শেষ করেছি এই মনোযোগটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। আমার মনে হয়, মনোযোগ ও ভালো কিছু করার চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি, তাহলে মনে হয়, দারুণ কিছু করা সম্ভব।

সর্বশেষ সিরিজটা দুর্দান্ত কেটেছে লিটনের। ব্যাটে ছিল রানের ফোয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে একমাত্র টেস্টের এক ইনিংস ব্যাট করে অর্ধ-শতকের দেখা পেয়েছিলেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। তার মধ্যে একটি ছিল বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের (১৭৬ রান) রেকর্ড। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই করেছিলেন অর্ধ-শতক।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

শেষ থেকেই ‘নতুন’ করে শুরু করতে চান লিটন দাস

আপডেট সময় ০৯:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০