ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমাম হোসাইনকে (আ.) নিয়ে টুইটে যা বললেন মোদি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পবিত্র আশুরা উপলক্ষে রাসুলের (সা.) দৌহিত্র ইমাম হোসাইনের (আ.) প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার এক টুইটার বার্তায় ইমাম হোসাইনের (আ.) আত্মত্যাগকে স্মরণ করেন তিনি।

টুইটারে মোদি লিখেন, ‘আমরা ইমাম হোসাইনের আত্মত্যাগকে স্মরণ করি। তার কাছে সত্য ও ন্যায়ের মূল্যবোধের থেকে অন্য কিছু বেশি গুরুত্বপূর্ণ ছিল না। সাম্য ও ন্যায়ের প্রতি তার অঙ্গীকার অনেকের জন্যই প্রেরণার।’

আনন্দবাজার পত্রিকা বলছে, গত এক বছরের বেশি সময় ধরে মোদি সরকারের বিভিন্ন পদক্ষেপে সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই শ্রদ্ধার্ঘ্যকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে নরেন্দ্র মোদি সংখ্যালঘুদের আস্থা অর্জনের লক্ষ্য ‘সব কা বিশ্বাস’-এর মন্ত্র নিয়েছিলেন। তবে লোকসভা নির্বাচনে জয়ের পর তিন তালাককে বেআইনি ঘোষণা, ৩৭০ ধারা বাতিল, এনআরসি ও নাগরিকত্ব আইনে সংখ্যালঘুদের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রীর অযোধ্যায় রামমন্দিরের শিলান্যাস করতে যাওয়ার পরে মোদি সরকারের ধর্মনিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমাম হোসাইনকে (আ.) নিয়ে টুইটে যা বললেন মোদি

আপডেট সময় ০৬:২৩:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০