ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ মার্কিনির কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইরানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও সহযোগিতার অভিযোগে দেশটিতে অবস্থানরত তিন মার্কিন নাগরিক ও এক লেবানিজকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইরানের একটি আদালত এ সাজার নির্দেশ দিয়েছেন বলে রোববার নিশ্চিত করেছে তেহরানের প্রসিকিউটর কার্যালয়। খবর প্রকাশ করেছে আলজাজিরার।

দণ্ডপ্রাপ্তমধ্যে মধ্যে চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিউই ওয়াং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন প্রসিকিউটর আব্বাস জাফারি। অন্যরা হলেন, ইরান-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক ব্যবসায়ী সায়মাক নামাজি ও তার বাবা বাকুয়ার এবং লেবাননের নাগরিক নিজার জাক্কা।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ওয়াংয়ের স্ত্রী বলেছেন, আগস্টের শুরুতে তারা ওয়াংয়ের আপিল আবেদন বাতিলের খবর পান। দর্শন বিষয়ে উচ্চতর গবেষণার জন্য ইরানে গিয়ে গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক হন ওয়াং। এ অভিযোগ অস্বীকার করেছেন তার স্ত্রী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত লেবানিজ নাগরিক নিজারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে সহযোগিতার অভিযোগ আনা হয়। এ জন্য তাকে ১০ বছরের কারাদণ্ড ও ৪২ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়। নিজার আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানে গুপ্তচরবৃত্তির দায়ে ৩ মার্কিনির কারাদণ্ড

আপডেট সময় ১২:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭