ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক

করোনা টেস্ট কেলেংকারির জন্য সরকার দায়ী: ডা. জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, কোভিড টেস্ট কেলেংকারির জন্য সরকার দায়ী উল্লেখ করে তিনি হলেন, সরকারের অপরিমাণদর্শীতা, চিন্তা না করে কথা বলা ও কোনো বিশেষজ্ঞের পরামর্শ না নেয়া, এসব ভুলের কারণে এ অবস্থা।

শনিবার ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ২য় তলায় অত্যাধুনিক মলিউকিউলার ল্যাবরেটরির উদ্বোধন উপলক্ষে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আজ থেকে দুই মাস আগে চায়না যখন ভ্যাক্সিন ট্রায়াল করতে চাইল, আমি বললাম আজকেই করেন। তাহলে কি আমার দেশের লোকেরা উপকৃত হতো না। তার চেয়ে লাভ হতো আমাদের জ্ঞান বাড়ত, আমার দেশের লোকেরা শিখতে পারত।

পরে ল্যাবরেটরির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম।

গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- করোনাভাইরাসের অ্যান্টিবডি টেস্টের উদ্ভাবক দলের প্রধান অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ডা. ফিরোজ আহমেদ।

Tag :
আপলোডকারীর তথ্য

কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর

করোনা টেস্ট কেলেংকারির জন্য সরকার দায়ী: ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ০৮:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০